মঙ্গলবার, ২৬ মে, ২০০৯

নতুন লুলয় .. আইসেন , সবাই দেইখা নজরানা দিয়া যান ...



লুলয় ভাই নাই ... তারে নিয়া লেখা বিখ্যাত পাওয়ারপয়েন্ট পুস্টটা ব্যাফক মিস পাই ....

তয় , কারোর জন্য কোনো জায়গা ফাঁকা থাকে না। সময় সবার শূন্যস্থান পূরণ কইরা ফালায়। ৩০০০০ নিকের সামু লুলয়ের উপস্থিতি-অনুপস্থিতি ব্যাফার না । এক লুলয় যাবে , ১০০ লুলয় আসবে , সম্ভব হইলে লুলয় এর বাপ আসবে .. হোয়াটজ এ বিগ ডিল !!!

একটা মাইয়ার ছবি লাগাইলেই হয় ... বালছাল লিক্খা ১০০০ হিট আর ২৫০ কমেন্টওয়ালা পুস্ট ও দেখলাম ....

ভালো , অনেক কিছুই দেখতাসি ... আহমাদ মোস্তফা কামাল ভাই কোন দুঃখে "চক্ষু তো এই দুইখান, আর কতো দেখাইবা...." লিখসিলো , একটু একটু বুঝতে পারতাসি ...

আমাগো নতুন লুলয় সাহেবরে দেখেন .....

পুস্টের সূত্র ...

সামুতে নতুন DDLJ ( Dilwalley Dulhaniya Ley Jayenge ) কাহিনী আসতেছে। নতুন আরেকটা পাওয়ারপয়েন্ট পুস্ট রিলিজ পাইলো বইলা ...

লুলা ভাইরে একটা হ্যাটস অফ দেওন দরকার ... আমি শুরু করলাম .. আপনেরাও একে একে দিয়া যান ....

মঙ্গলবার, ১০ মার্চ, ২০০৯

ব্লগীয় নাটক : একটি লেডিস নিক

ব্লগে বহুত লোকে সাহিত্যকর্ম করে , আমি ইহজীবেনে একটা ও করলাম না ... আপচুচ । ভাবলাম একটা নাটক লিক্খা ফালাই .... নাটক শুরু হইল কিন্তুক ...

===============================
একটি লেডিস নিক

আমার কবিতা
০৮ মার্চ , ২০০৯ , ভোর ০৫:১২

আমার নাম মিতা
মাথায় পড়ি ফিতা
চল গিয়ে দেখি
মা রাঁধছে কি ??
ও নুডুলস !!
হ্যা , কোকোলা নুডুলস
টিং টিং টিং টিং
কোকোলা নুডুলস

তৈরি নিমিষে
ঝটপট সহজে
ঝামেলা নেই কোনো খেতে মজাদার
কোকোলা নুডুলস
টিং টিং টিং টিং
কোকোলা নুডুলস

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
_________________________________________________

ছাদিয়া বলেছেন : হুমম , ভালোই হয়েছে । আমার মনে হয় আপনার আর ও প্র্যাকটিস করা দরকার , আমি আবার খুব প্র্যাকটিস করি।

লেখক বলেছেন : জ্বি , তা আপনার কবিতা পড়লেই বোঝা যায় :P
--------------------------------------------------------------------------------
ছাদিয়া বলেছেন : আচ্ছা অামি অ আ লিখলেও গোটা দশেক প্লাস আসে , আপনার এই অবস্থা কেন ?

লেখক বলেছেন : কি জানি ভাই , আমি আবার পোস্টে কবিতার সাথে সাথে নিজের ফটো দেইনি বলে মনে হয় , নেক্সট কবিতা থেকে কবিতা দেই আর না দেই , নিজের একটা ফটো নিশ্চয়ই দেবো।
---------------------------------------------------------------------------------
বইকুনটো বলেছেন : অসাধারন লেগেছে। আহারে কবিতা পড়তেই এত্তো ভালো লাগছে , বুঝতে পারলে না জানি কত্ত ভালো লাগতো !! আমার এ-মেইল এড্রেস khan.n@lul-mail.com . সেল নম্বরটা না হয় মেইলে ই দেবো

লেখক বলেছেন : সরি , ট্রাই সামহোয়ার এলস
--------------------------------------------------------------------------------
কুটিল বলেছেন : অসাধারন অসাধারন অসাধারন লেগেছে। একজন দায়িত্ববান এক্স-ক্যাডেট হিসেবে আপনার ভূয়সী প্রশংসা না করে পারলাম না। ওয়াও লাইনগুলো কানে বাজছে , ইশশ এই সময় কানের সামনে লাইনগুলো বাজানোর জন্য যদি আপনি থাকতেন ..............

লেখক বলেছেন : সেকি আপনি ক্যাডেট নাকি !! অামি ও আগে বিকেএসপি তে ছিলাম , ভারোত্তলন করতাম
-------------------------------------------------------------------------------
গেজোয়ান চুভ বলেছেন : ওরে লুলের চোটে আছাড় খাইয়া পইরা গেলাম গা , হায়রে সামহোয়ার

লেখক বলেছেন : এক্সকিউস মি , "লুল" মানে কি ?? আর এখানে আছাড় খাওয়ার কি আছে ?? আমি তো কিছুই বুঝতে পারছি না ...
---------------------------------------------------------------------------------
ছাদিয়া বলেছেন : গেজোয়ান চুভকে তাড়াতাড়ি ব্লক করেন , কুইক

লেখক বলেছেন : কেন ??
-------------------------------------------------------------------------------
দেবীখা ছাতি বলেছেন : মোট্টামুট্টি হয়েছে , আমার কবিতাগলোর মতো অতো ভালো হয়নি । ভালো কথা আপনি কি আমার তালতো ভাই ণাপে সাহেবের হড়ড় পরেছেন , অস্সাধারন ভয়ঙ্কর , পড়ে ভয় লাগার কি আছে তা বের করতেই এক ঘন্টা লেগে যায় , অনেকে তো বের ই করতে পারে না .......

লেখক বলেছেন : বলেন কি , আমার তো এখনই ভয়ে হাত-পা .......
-------------------------------------------------------------------------------
ণাপে বলেছেন : আহা কি শুরু করলি তুই ... সরি কিছু মনে করবেন না , আপনাকে না , আমার আদরের ছোটবোন দেবীখা ছাতিকে বলেছি । ও যে কি না !! যেখানে সেখানে আমার গুন-গান করা শুরু করে ... পাগল মেয়ে একটা

লেখক বলেছেন : আচ্ছা ..... আমার মনে হয় পাগল-ছাগলদের ব্লগে না আসা ই ভালো।
-------------------------------------------------------------------------------
টিবুজ বলেছেন : সুন্দর তো , আপনি অনুমতি দিলে এই কবিতাটাকে সংগ্রাম পত্রিকায় ছাপাতে দিতে পারি

লেখক বলেছেন : নো , থ্যাংকস
-------------------------------------------------------------------------------
গেজোয়ান চুভ বলেছেন : টিবুজ সাহেব , বেগানা মহিলাদের ব্লগ পড়া নিয়া আপনাদের আমীরের ফতোয়া কি ? ঝানতে মন্ঞায় ....

লেখক বলেছেন : এক্সকিউস মি , "ঝানতে মন্ঞায়" মানে কি ? অাপনার কথাগুলো এতো দুর্বোধ্য কেন ?
-------------------------------------------------------------------------------
টিবুজ বলেছেন : @গেজোয়ান চুভ : একবার দেখা যায়েয আছে

লেখক বলেছেন : ও আচ্ছা , জানলাম
-------------------------------------------------------------------------------
পিউশন পাইব বলেছেন : সেকি আপনি কতো ভালো কবিতা লেখেন । জানেন তো আমাদের সামহোয়ার এর মডারেশন খুব স্ট্রিক্ট , ১৯-২০ করলেই ওয়াচ , ১৯.৫-২০ করলে জেনারেল। অবশ্য আমাদের প্যানেলের কথা আলাদা , আমরা ১৯-৩৮ করলেও কিছু হয় না , যাই হোক আস্তে আস্তে জেনে যাবেন

লেখক বলেছেন : আচ্ছা।
-------------------------------------------------------------------------------
লুকালঠগ বলেছেন : সহমত@পিউশন পাইব

লেখক বলেছেন : সেদিন দেখলাম , কে যেন আপনার নিক তুলে একজনকে বলছেন "তুই ব্যাটা লুকালঠগ" , সেইজন বললো "না , তুই আমারে এত্তোবড় গালি দিস না"। ব্লগে আপনার নিক তো গালিতে পরিনত হয়েছে। ব্যাপার কি ??
-------------------------------------------------------------------------------
লেডি ফিউসলাইট বলেছেন : মোট্টামুট্টি হয়েছে , প্রথম কবিতা হিসেবে ভালোই । আমাদের সামহোয়ার এর নীতিমালা কিন্তু অনেক কড়া , কিছু উশৃঙ্খল ব্লগার এটাকে নস্ট করার পায়তারা করছে , আপনি কিন্তু আমাদের দলে

লেখক বলেছেন : আমি কোনো দলে নাই , হিট বাড়ানোর তেমন তাগিদ অনুভব করছি না যে কারো না কারো লেজুরবৃত্তি করতে হবে ... এনিওয়ে ধন্যবাদ।
-------------------------------------------------------------------------------
বহ্নিচিকা বলেছেন : আপনি কিন্তু টিবুজ ভাইয়ের প্রস্তাবটা আবার ভেবে দেখতে পারেন

লেখক বলেছেন : ভাবলাম .. ইচ্ছা করছে না।
-------------------------------------------------------------------------------
লুলয় বলেছেন : ওই তুই আমার কমেন্ট মুছলি ক্যান , সাহস থাকলে ম্যাসেন্জারে আয় , আইজকা তোরে আমি ...... (অমুদ্রনযোগ্য)

লেখক বলেছেন : কি আর বলবো ??
-------------------------------------------------------------------------------
লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না

===============================
এই নাটকের সকল চরিত্র কাল্পনিক কিন্তুক ;)
নাটক শ্যাষ হইসে , Most probably , This is my last post . কেমন লাগলো জানাইয়েন কিন্তুক

===============================
০৮ ই মার্চ, ২০০৯ ভোর ৫:২৩
এক ভদ্রমহিলা ( মতান্তরে ভদ্রলোক ) এইমাত্র আমার সবচেয়ে প্রিয় লেখাটা নোংরা করে দিয়ে গেছে। মন অসম্ভব ধরনের খারাপ। এর চেয়ে হাজারটা গালি দিয়ে গেলে ও এতো খারাপ লাগতো না। মানুষ এতো নীচ হয় কিভাবে ??

বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০০৯

সুন্দর একটা স্বপ্ন

স্বপ্নে দেখলাম , একটা গুট্টু-গাট্টু মেয়ে আমাকে "বাবা-বাবা" বলে ডাকছে । আমি আমার মেয়েকে কোলে নিয়ে ভোটকা-ভোটকা গালে চুমু দিচ্ছি , আমার মেয়ে ও আমাকে চুমু দিচ্ছে। এত টুকুন একটা মেয়ে , যে কি ধরনের সুন্দর ( আর কি পরিমান মোটা ) , কি বলবো !! কি মোটা মোটা হাত-পা , থপ থপ করে হাটে . টুক টুক করে হাটতে হাটতে আমার বুকের উপর এসে পড়ল , আহারে স্বপ্নটা যদি না ভাঙত , যদি অনন্তকাল পর্যন্ত দেখতে পারতাম ( আচ্ছা সুন্দর সুন্দর স্বপ্ন গুলো এতো ছোট হয় কেন ?? )

অতীব দুঃখের বিষয় , স্বপ্নে মেয়ের মাকে দেখলাম না ( দেখার খুব ইচ্ছে ছিল )।

আমি আমার মেয়ের মতো সুন্দর কিছু এই পৃথিবীর জীবনে কোনদিন দেখিনি , দেখতে চাই ও না। আমি চাই ও আমার স্বপ্নে আবার আসুক , বারবার আসুক .

শুভ

( স্বপ্নটা ০৮-০২-২০০৭ এ দেখা , এত দিন বাংলা লিখতে জানতাম না , তাই লিখতে পারি নাই )

মেয়ের উদ্দেশ্যে ( আর কেউ যেন না পড়ে ... )
"মা রে , বাংলায় টাইপ করা যে কি পরিমান কষ্টের ব্যাপার , পৃথিবীতে আসলে টের পাবি। এই কষ্টের কাজটা করলাম , শুধু তোর জন্য। পারবি কোনদিন বাপরে এভাবে ভালবাসতে ?? পারবি কোনদিন ?? বল পারবি ?? "

আমার বাবা

বাবাকে নিয়ে লিখছি , কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আমার শুরুটা সবসময়ই খারাপ হয়।

আমি ছোটবেলায় খেলার সাথী হিসেবে বাবাকেই পেয়েছি। বড়লোক পরিবার খেকে আসিনি , দামী খেলনা কখনোই কিনতে পারতাম না। সস্তার মধ্যে পুতির গুলি-ওয়ালা পিস্তল কেনা যেত , কিন্তু ছোটবেলার থেকে গুলি-পিস্তল নিয়ে খেললে নাকি বাচ্চাদের মধ্যে ক্রাইম করার ঝোক তৈরি হয় , এজন্য কোনোদিন ওসব দিয়ে খেলাও হয়নি। আমি ক্রিকেট খেলতাম , আমি সবসময় ব্যাটিং করতাম , বাবা বোলিং করতেন । জীবনে কোনোদিন বাবাকে ব্যাটিং করতে দিয়েছি মনে পড়ে না .. ;) । বাবা খুব ভালো ক্যারম খেলতেন। বাবা আর একটা কাজ অবশ্য খুব ভালো করতেন , তা হল ক্যারম খেলার সময় গুটি চুরি করা। এই নিয়ে আমরা কত ঝগড়া করতাম , বাবা শুধু হাসত। বাবা আমার খেলাধুলা নিয়ে ও চেষ্টা কম করেননি , সেই কথা পরে একসময় বলব।

আমাকে নিয়ে বাবার হাজার স্বপ্ন। আমি কুলাঙ্গার পুত্র , তার একটা ও পূরন করতে পারিনি। স্বপ্ন নম্বর এক , তার ছেলে হবে সুশীল সমাজের প্রতিনিধি। ১লা বৈশাখ , ১লা ফাল্গুন এইদিন গুলোতে মাঝরাত থেকে রমনা বটমূলের সামনে গিয়ে বসে থাকবে , রবীন্দ্র-নজরুল এর জন্ম-মৃত্যু-বিবাহবার্ষিকী হুবুহু মনে রাখবে , টিভি ওয়ালারা বছরে দুই-একদিন রবীন্দ্র-নজরুল নিয়ে পাড়াপাড়ি শুরু করলে টিভির সামনে বুদ হয়ে পড়ে থাকবে , আরও কত কি !! আমার সুশীল সমাজ নিয়ে বিশেষ এ্যালার্জি থাকার কারনে সেইগুলি করা হয়ে ওঠেনি।

ছোটবেলায় বাবা খুব চেষ্টা করেছিলেন আমাকে "সুশীল" বানানোর জন্য। আমি যখন খুব ছোট , পড়তে ও শিখিনি , তখন আমাকে কোলে নিয়ে বাবা রবীন্দ্রনাথের "দুই বিঘা জমি" আবৃত্তি করতেন। মনে ক্ষীন অাশা , ছেলে যদি শুনে-শুনে ও একটু আবৃত্তি শেখে । লাভের মধ্যে লাভ হয়েছে , আমি "দুই বিঘা জমি" ঝাড়া মুখস্থ করে ফেললাম। এবং এমন সুরে আবৃত্তি করতে লাগলাম যে বাবা স্বীকার করলেন " ভাগ্যিস রবীন্দ্রনাথ বেচে নেই , না হলে হয় নিজে মরে যেতেন , না হয় আমার ছেলেকে মেরে ফেলতেন "।

আমরা দুই ভাইবোন ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলা বাবার কাছেই পড়তাম। বাবার কাছেই শিখেছি যে লেখা পড়ার আগে লেখক পরিচিতি পড়তে হয় , যে মানুষটা এতো কষ্ট করে লেখাটা লিখল তাকে না জেনে শুধুমাত্র নম্বর পাওয়ার জন্য তার গদ্যটা ব্যবহার করা অন্যায়। আমি ইন্টারমিডিয়েটে বাংলায় এ- পেয়েছিলাম দেখে বাবা মনে যার পর নাই কষ্ট পেয়েছিলেন। আমি হয়ত কোনোদিন এক-আধটা স্কলারশিপ পেয়ে বাইরে চলে যাব , বিশেষ বড় একটা দুর্ঘটনা ঘটলে হয়ত বড় এন্জিনিয়ার ও হয়ে যেতে পারি , তবে আমার বাংলায় এ- পাবার কষ্টটা বাবার চিরকালই থাকবে।

বাবা আমাদের ঐশ্বর্য দিতে পারেননি। ঐশ্বর্য তো খুবই দূরের কথা , বাংলায় "স্বচ্ছল পরিবার" বলতে যা বোঝায় আমরা ছিলাম তা থেকে ও কয়েক যোজন দূরে। বাবা যখন পেপারে ল্যাপটপ এর অ্যাড দেখে উচ্ছাসিত হয়ে বলেন "বাবা দেখতো , এই মডেল দিয়ে তোর হবে কিনা" , তখন আমি বাবার দিকে তাকিয়ে থাকি , উচ্ছাস দেখি। ওই বস্তু কিনে দেবার স্বামর্থ্য বাবার কোনোদিন ও হবে না জানি , কিন্তু তার বদলে যে অমূল্য রত্ন আমরা দুই ভাইবোন আমাদের জীবনে পেয়েছি , তা কি কম !!

মেয়েরা বাবার সাথে বেশী ঘনিস্ঠ থাকে , আমাদের পরিবার ও তার ব্যতিক্রম না। "বাবা , আমি তোমাকে ভালবাসি" , আমি জানিনা শতকরা কয়জন বাঙালী ছেলে এই কথা বলতে পারবে , আমি পারিনা। হয়ত বাবাকে আমি কোনোদিন ই এই কথা বলতে পারব না , কিন্তু ব্লগে তো লেখা যেতে পারে .......

বাবা আমি তোমাকে ভালবাসি।

বাবা আমি তোমাকে অনেক অনেক অনেক ভালবাসি।

ওদের জন্য কি সামান্য একটু ভালবাসা রাখা যায় না ?

সামনে ভ্যালেন্টাইন'স ডে , চারিদিকে ভালবাসার ছড়াছড়ি। তার উপর আবার পহেলা ফাল্গুন , বিশ্ব হিমু দিবস , বাঙালী সমাজে উৎসবের অামেজ।

ভালবাসার কথা বলার জন্য অনেক আছেন। অবশ্য বিরোধিতা করার জন্য ও কেউ কেউ আছেন , "কে বলসে ভ্যালেন্টাইন'স ডে খালি প্রেমিক-প্রেমিকাদের জন্য রিজার্ভ করা , বাপ-মা , ভাই-বোন , বন্ধু-বান্ধব এর মধ্যে থাকবো না ক্যান " , এই নিয়ে তর্ক-বিতর্ক তো চলতেই থাকবে। আমি তাদের কথা বলছি না যারা ভ্যালেন্টাইন'স ডে মানেই শুধুমাত্র প্রেমিক-প্রেমিকাদের সম্পত্তি মনে করেন , তাদের ও না যারা এর মধ্যেও বাপ-মা নিয়ে আসছেন। তাদের কথা বলছি যারা ভালবাসতে পারেনা , যাদেরকে ভালবাসার অধিকার সমাজ , জাতি , ধর্ম সম্ভবত সৃষ্টিকর্তা নিজে ও দেন নি।

আমি তাদের কথা বলছি যারা আমাদের মাঝে থেকে ও আমাদের না। যাদের জন্ম হয়েছে ভদ্রলোকের ঘৃনা পাবার জন্য। তার প্রয়োজন ও অবশ্য আছে , ভালবাসা ছড়ানোর এত্তো-এত্তো জায়গা আছে , ঘৃনাগুলো রাখার জন্য ও তো কেউ না কেউ থাকা লাগবে। সমাজ , জাতি , ধর্ম এমনকি উপরওয়ালা পর্যন্ত তাদের আলাদা করে রেখেছেন ভোগ করার জন্য , ছুড়ে ফেলে দেবার জন্য , গালি দিয়ে সুখ মেটানোর জন্য। তাদের কথা বলছি , পতিতাদের কথা।

একটি মেয়ে , কতটা কষ্ট নিয়ে , ছোট্ট একটা বুকে কতখানি জ্বালা নিয়ে শরীর বেচতে নামে তা হয়ত আমরা ভদ্রলোকেরা কল্পনা ও করতে পারব না। একমুঠো ভাতের জন্য। হয়ত নিজের জন্য ও না , নিজের জীবনের জন্য মানুষ এতকিছু করে না , বুড়িগঙ্গার উপর থেকে ঝাপ দিয়ে পড়লেই কি , কিন্তু বাড়ির লোকগুলি ?? বাড়িতে হয়ত সন্তান অাছে , ছোট-ছোট ভাইবোন আছে , মা আছে , তাদের জন্য। হয়ত অাজকে রাতে চুলা জ্বলবে না টাকার ব্যাবস্থা না করতে পারলে , বাচ্চাটা দুধের জন্য কাদছে , ছোট ভাইবোন গুলি পরীক্ষা দিতে পারছে না ফি না দিতে পারার জন্য , কত চিন্তা। একদিন হয়ত বাচ্চাটা বড় হবে , লেখাপড়া শিখবে , কোনো দিন পরিচয় দিতে ও লজ্জা পাবে "উনি আমার মা" বলে। ভাইবোন গুলি "মানুষ" হবে , তার ই মতো একজন "মানুষ" বিয়ে করে সংসারী হবে , বেমালুম ভুলে যাবে একজন অমানুষের রক্ত পানি করা টাকায় সে বড় হয়েছে , লজ্জা পাবে এই কথা মনে করে যে একজন দেহপসারিনীর নষ্ট রক্তের সাথে তার রক্তের সম্পর্ক আছে।

মানুষ পৃথিবীর পাপের জন্য পরকালে শাস্তি পাবে। আমার জানতে বড় ইচ্ছা করে এরা আগের জীবনে এমন কি পাপ করেছে যার জন্য এই জীবনে এতো কষ্ট পাচ্ছে। আপনারা যারা পুর্নজন্মে বিশ্বাস করেন না , তারা এটাতো মানেন যে প্রত্যেক নবজাতক নিষ্পাপ অবস্থায় পৃথিবীতে আসে। তাহলে তারা ঠিক জন্ম নেবার মুহুর্তে এমন কি পাপ করে যার জন্য তাকে সারাজীবন এই নরকের জীবন বহন করতে হয়।

ব্যাভিচারী নরকে যাবে , কে না জানে ! একটা মেয়ে লেখাপড়া জানেনা , বাবা অর্থ-সম্পত্তি রেখে দিয়ে যাননি , কারিগরি শিক্ষা ও নেই। আছে শুধু শরীরটা। মাথার উপর ছাদ নেই , দুদিন ধরে না খাওয়া , দুধের বাচ্চাটা না খেতে পেরে চোখের সামনে মারা যাচ্ছে , সে এমন অবস্থায় কি করবে ? সে আর কি করতে পারে ? আমি এর উত্তর জানিনা , সম্ভবত সৃষ্টিকর্তা জানেন। আমার খুব ইচ্ছে যেদিন সৃষ্টিকর্তার সামনে গিয়ে দাড়াব সেদিন এই একটা প্রশ্ন করার। আমি হয়ত সরাসরি দোযখে যাব , এই ঔদ্ধৃর্তপূর্ন প্রশ্ন করলে শাস্তির সময়সীমা হয়ত আরো কয়েকশ বছর বাড়বে , তারপর ও করব।

অনেকে ইন্টারনেটে পর্নোগ্রাফি দেখেন। ক্ষুধার তো আর বাংলাদেশ-আমেরিকা নেই। ক্যামেরার সামনে যে মেয়েটা ধীরে ধীরে কাপড় খুলছে ,হাসি মুখে নিজের "দর্শক-শ্রোতাদের" খুশি করার প্রানান্ত চেষ্টা করছে , তার ভেতরের কষ্টের কথাটা কয়জন চিন্তা করে জানিনা , আমি কখোনো করিনি। বাড়িতে লোকগুলি পথ চেয়ে আছে , কয়েকটা "ডলার" যোগাড় করা খুব জরুরি। কোটি কোটি মানুষের সামনে সম্ভ্রম বিক্রি করে দিয়ে গেল কয়েকটা ডলারের জন্য , ইশ্ কি জীবন !!

আমি একটা ফুটফুটে মেয়ের স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি , আমি ওকে বুকে নিয়ে ঘুরছি , পরম আদর-ভালবাসা নিয়ে বড় করছি। সব বাবা-মা ই হয়ত এই স্বপ্ন দেখে। কিন্তু তাদের মধ্যে ও তো অনেকে নির্মম বাস্তবতার স্বীকার হয়ে সমাজে পতিত হয়। আমার মেয়েটা ও যদি কোনো একদিন ... নাহ্ আর পারছি না।

আমি মহাপুরুষ নই। ব্লগে এসে মহাপুরুষ তৈরি করা ও আমার লক্ষ্য না। আমি শুধু
বলতে চাই , আচ্ছা আমরা ভালবাসা দিবসে একদিনের জন্য কি ওদেরকে
"পতিতা" হিসেবে না দেখে "মানুষ" হিসেবে দেখতে পারিনা ? সামান্য একটু ও
ভালবাসা দিতে পারিনা , মাত্র একদিনের জন্য ?